শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে সফরের অনুমতি দিলো নিউজিল্যান্ড সরকার

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস পরিস্থিতিতে এখনও নিউ জিল্যান্ডের সীমান্ত বন্ধ। এর মাঝেই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে সেখানে সফরের অনুমতি দিয়েছে দেশটির সরকার। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডে ফিরতে পারে ক্রিকেট। সরকারের অনুমতি পাওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে শুক্রবার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

[৩] পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি করে টেস্ট ও তিনটি করে টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও আয়োজন করতে আশাবাদী নিউজিল্যান্ড ক্রিকেট।

[৪] এই গ্রীষ্মে আন্তর্জাতিক সফরকারী দলগুলোর সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে সরকারের অনুমতি পেয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। যা শুরু হবে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পুরুষ দল দিয়ে। ইংল্যান্ডের মতো জৈব-সুরক্ষা বলয় তৈরি করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজগুলো আয়োজন করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিল নিউ জিল্যান্ডের বোর্ড।- ক্রিকইনফো

  • সর্বশেষ