শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমি লিখে নিয়ে মাকে বের করে দিলেন সন্তানরা, রাত কাটছে নৌকায়

সমীরণ রায় : [২] নড়াইলে ৮৫ বছর বয়সী এক মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার সন্তান ও পুত্রবধূ। ঘটনাটি দেড় বছর আগের। এ ঘটনার পর ওই বৃদ্ধা মা এ বাড়ি, ও বাড়িতে অবস্থানের পর সর্বশেষ গত ১২ দিন আগে বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটের উপর রাখা শিল্পী সুলতানের নৌকার নিচে মানবেতর জীবন-যাপন করছেন। সেখানে স্থানীয়দের দেয়া খাবারে চলছে তার জীবন।

[৩] নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডু (৮৫)। তার দুই ছেলে হলেন, দেব কুন্ডু (৫০) এবং উত্তম কুন্ডু (৪০)। উত্তম বিয়ে করে অন্য জায়গায় থাকেন। আরেক ভাই শহরের রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার থাকেন।

[৪] মায়া রাণী কুন্ডু বলেন, দেড় বছর আগে ছেলে ও ছেলের বউ তাকে খেতে পরতে ও থাকতে দেয় না। তার ৫ শতক জায়গা কয়েক লাখ টাকায় বিক্রি করে বড় ছেলে দেব কুন্ডু। পরে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের করে দেয়। কোথাও থাকার যাওয়ার জায়গা নেই। স্থানীয়রা যা খেতে দেয় তাই খাই।

[৫] মায়া রাণীর ছেলে দেব কুন্ডু বলেন, বউয়ের সঙ্গে বনিবনা হয় না, তাই চলে গেছে।

[৬] নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, বিষয়টি সম্পর্কে জানা নেই। এখনি ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়