শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে মাদক জাতীয় ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জেল-জরিমানা

মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীতে মাদক জাতীয় ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ওষুধের দোকানীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামানের নেতৃত্বে (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে রাজবাড়ী বাজারের (১ নং রেলগেট সংলগ্ন) ‘মোল্লা ফার্মেসী’ নামক ওষুধের দোকানের মালিক দেলোয়ার হোসেন মোল্লাকে ৯ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন মোল্লা রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে।

[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লা ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জাতীয় ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

[৫] এর পাশাপাশি দোকানী দেলোয়ার হোসেন মোল্লাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ হাজার টাকা জরিমানা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা এবং মাদক জাতীয় ট্যাবলেট বিক্রির দায়ে ৯ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

[৬] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় কুমার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ