শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাতায়া বিচের পাশে ক্যাসিনো সেলিম প্রধানের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বাগানবাড়ি ও ৯টি প্রতিষ্ঠান

ইসমাঈল ইমু: [২] আদালতে দায়ের করা সিআইডির অভিযোগপত্রে বলা হয়েছে, সেলিম প্রধানের বিরুদ্ধে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে উপার্জিত অর্থের মধ্যে ১৩ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৪৬ টাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, থাইল্যান্ডে অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানের ৯টি প্রতিষ্ঠান একটি বাগানবাড়িও ও দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

[৩] সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক বলেন, গুলশান থানায় র‌্যাবের দায়ের করা মামলাটির তদন্ত শুরু করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রায় এক বছর তদন্তের পর অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধ উপার্জন এবং বিদেশে সেলিম প্রধানের অর্থ পাচারের প্রমাণ পাওয়া যায়। যার ভিত্তিতে সংস্থাটির পক্ষ থেকে সেলিম প্রধানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে।

[৪] গত বছরের শেষ দিকে র‌্যাবের ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন সেলিম প্রধান। দেশত্যাগের আগ মুহূর্তে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর সেলিম প্রধানকে নিয়ে তার অফিসে অভিযানে যায় র‌্যাব। গুলশান-২-এ মমতাজ ভিশনে সেলিম প্রধানের অফিস থেকে নগদ ৭ লাখ টাকা, ৭৭ লাখ টাকা সমমানের বিদেশি মুদ্রা ও ৮কোটি টাকার চেক উদ্ধার করে র‌্যাব।

[৫] এছাড়া সেখানে বিদেশি মদ ও হরিণের চামড়া পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা রাখার অপরাধে সেলিম প্রধানে বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা করে র‌্যাব। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়