শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ব্রহ্মপুত্র নদের খনন ও বালু-মাটি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

তপু সরকার: [২] পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন ও খননকৃত বালু-মাটি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

[৩] স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রকিবুল ইসলাম তালুকদার।

[৪] সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

[৫] সভায় বিশেষ অতিথি বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার বলেন, বিআইডব্লিউটিএ শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদের ২০ কিলোমিটার অংশের খনন কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা বছরের জন্য নদের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার হবে। সেইসঙ্গে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা, বন্যা ব্যবস্থাপনা ও নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, পণ্য ও যাত্রীবাহী নৌযানের নির্বিঘ্নে ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে।

[৬] সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ