শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনও ওয়াহিদা খানম স্বাভাবিক চলাফেরা করছেন

শাহীন খন্দকার : [২] দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন তুলনামূলকভাবে অনেকটাই ভালো। আজ শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক বলেন,‘ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা ভালো বলতে পারি।

[৩] তিনি বলেন ইউএনও এখন অনেকটাই নিজে নিজেই চলাফেরা করতে পারেন। সেই সাথে আত্বিয় স্বজনের সাথে স্বাভাবিক কথা বলতে পারছেন। তবে তার আরো থেরাপির প্রয়োজন রয়েছে।

[৪] প্রশ্নের উত্তরে ডা. বদরুল হক বলেন, ‘এ ধরনের আঘাতে মস্তিষ্কের ভেতরে যে রক্তক্ষরণ হয়, অপারেশন সফল হলেও সম্পূর্ণ রক্ত বের করে আনা যায় না, কিছু রক্ত থেকে যায়। কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ডাক্তারগন সফলের পথে।

[৫] আরো উন্নত থেরাপির জন্য তাকে যে কোন সময়ে সাভার অথবা মিরপুর সি আর পিতে পাঠানো হতে পারে। কারণ তার আরো থেরাপির প্রয়োজন রয়েছে। আগামী দু’চারদিনের মধ্যে ওয়াহিদা খানমের চিকিৎসা বোর্ড এবিষয়ে সিদ্ধান্ত নিবেন।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর ৩ সেপ্টেম্বর হেলিকপ্টারে ওয়াহিদাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। তাঁর বাবাকেও একই হাসপাতালে আনা হয়। বর্তমানে এ দুজনের অবস্থা অনেকটাই ভালো জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়