শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকেট-ভিসা জটিলতা পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের

ডেস্ক রিপোর্ট: টোকেন, টিকিট আর ভিসা নিয়ে জটিলতা পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। গত কয়েকদিনের মত আজও টিকিটের জন্য সৌদি এয়ারলাইনসের সামনে ভিড় করছেন হাজার হাজার প্রবাসী। একইভাবে বিমানের টিকিটের জন্যও বাড়তে থাকে ভিড়। প্রমাণ মিলেছে কালোবাজারিরও। সৌদি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি প্রবাসীদের টিকিকের জন্য টোকেন এবং তারিখ নির্ধারণ করে দিলেও কমছে না বিশৃঙ্খলা।

সৌদির টিকিট যেন সোনার হরিণ, সেই টিকেট নিতে সৌদি প্রবাসীরা ঘুরছেন কখনো সৌদি এয়ারলাইন্স কখনো বা মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে। সামনের গেটে যখন টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন তখন অবৈধভাবে পেছনের গেইট দিয়ে টাকার বিনিময়ে বিমান অফিসে লোক প্রবেশ করাচ্ছে কিছু দালাল চক্র। সেই চিত্রও দেখা গেছে।

একজন জানান, দুই হাজার টাকা দিয়ে ভিতরে লোক প্রবেশ করানো হচ্ছে। আনসার সদস্যরা তাদের ভিতরে যেতে দিচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৮ থেকে ২০ মার্চের রিটার্ন টিকেট ধারীদের টিকিট নিতে আসতে বলা হলেও অনেকেই এসেছেন টিকিটের আসায়।

এক প্রবাসী জানান, শুধুমাত্র রিয়াদ ও জেদ্দার লোকদের দেয়া হচ্ছে। দাম্মামের লোকদের টিকেট দেয়া হচ্ছে না।

সৌদি এয়ারলাইনস থেকে দ্বিতীয় দিনের ৩৫০ টোকেনধারীকে টিকিট দেওয়ার কথা রয়েছে। যদিও এর বাইরে বহু প্রবাসী ভিড় করেছেন অফিসের সামনে। সবার চাওয়া অন্তত টোকেন দেওয়া হোক তাদের।

কারওয়ানবাজারে সৌদি প্রবাসীরা জানান, সৌদি এয়ারলাইন্স যাদেরকে টোকেন দিয়েছেন; তারা এখানে রয়েছেন। তবে অনেকেই টোকেন পাইনি।

এদিকে, সৌদি এয়ারলাইনস আগামী সোমবার থেকে নতুন করে টোকেন দেওয়ার কথা জানিয়েছে। একইসঙ্গে যাদের ভিসা এবং আকামার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ বাড়াতে ২৭ সেপ্টেম্বর সৌদি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়