শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে এবার ব্রাজিলে হচ্ছে না বিশ্বখ্যাত রিও কার্নিভ্যাল

দেবদুলাল মুন্না: [২] গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কথা জানায় কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারিতে এ উৎসব হওয়ার কথা ছিল। আলো ঝলমলে কার্নিভ্যালে প্রতিবছর উজ্জ্বল হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। এ আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক। তবে এবার সেই আনন্দ কেড়ে নিয়েছে কোভিড। প্রতিবছর রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)।

[৩] বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই।’

[৪] তবে লাইসার এ ঘোষণা শুধু তাদের অধীনে থাকা ১৩টি সাম্বা স্কুলের জন্যই প্রযোজ্য। সাম্বা নাচ ছাড়াও কার্নিভ্যালে আরও অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেগুলো নিষিদ্ধের বিষয়ে এখনও কিছু জানায়নি রিও কর্তৃপক্ষ।

[৫] প্রাণঘাতী করোনায় ব্রাজিলে মারা গেছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছে ৪৫ লাখের বেশি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়