শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রপথে ১১ দেশ থেকে আসছে পেঁয়াজ

অনলাইন ডেস্ক : ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের মধ্যেই চট্টগ্রাম বন্দরে ১১ দেশ থেকে আসছে এক লাখ ৩৮ হাজার ৯৬৫ টন পেঁয়াজ। যার বিপরীতে ৩০৫টি আমদানি অনুমতিপত্র ইস্যু করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। আমদানির জন্য বাছাই করা দেশগুলো হলো- চীন, মিয়ানমার, পাকিস্তান, ভারত, মিশর, তুরস্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও মালয়েশিয়া।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আসাদুজ্জামান বুলবুল বলেন, বৃহস্পতিবার নতুন করে ১৩টি আমদানি অনুমতিপত্র ইস্যু করা হয়েছে। সব মিলিয়ে ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৩০৫টি অনুমতিপত্র ইস্যু করা হয়েছে। যার বিপরীতে দেশে আসবে এক লাখ ৩৮ হাজার ৯৬৫ টন পেঁয়াজ। এরমধ্যে ভারতের ২০০ টনের একটি চালান রয়েছে, যা বুধবার অনুমতি নিয়েছেন এক আমদানিকারক।

তিনি আরো বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার পর থেকে ব্যবসায়ীরা নতুন দেশ থেকে আমদানির বিষয়ে খোঁজ নিচ্ছেন। তাদের আবেদন পেয়ে অল্প সময়ের মধ্যে অনুমতিপত্র দেয়া হচ্ছে, যেন দ্রুত আমদানি সম্ভব হয়।

জানা গেছে, ভারতের রফতানি বন্ধের বিষয়টি আঁচ করতে পেরে আগে থেকেই বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেন ব্যবসায়ীরা।

এক আমদানিকারক বলেন, বাংলাদেশের পেঁয়াজের ব্যবসাটা ভারতের স্থলবন্দর কেন্দ্রিক আমদানিকারক ও ব্যাপারীরা নিয়ন্ত্রণ করেন। ফলে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে দেশে সংকট দেখা দেয়। তবে এবার বিকল্প পথে হাঁটছে ব্যবসায়ীরা। সবকিছু ঠিক থাকলে চাহিদা অনুযায়ী পেঁয়াজ আমদানি অব্যাহত রাখা সম্ভব হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। পরে ওই রাতেই আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়