শিরোনাম
◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার করতে সুপারিশ

মনিরুল ইসলাম: [২] বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ. এম নাঈমুর রহমান, শবনম জাহান, সৈয়দা রাশিদা বেগম এবং বেগম সাহাদারা মান্নান অংশগ্রহণ করেন।

[৫] সংসদ সচিবালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থ বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দপ্তর /সংস্থার বাস্তবায়নাধীন কর্মসূচিগুলোর স্বচ্ছতা ও কাজের জবাবদিহিতা বাড়াতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী স্থায়ী কমিটির সভায় উপস্থিত হতে বলা হয়। এছাড়াও কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন, মনিটরিং ও তাৎক্ষণিক পরিদর্শন করার সুপারিশ করা হয়।

[৬] সূত্র জানায়, বৈঠকে মহিলা পুর্নবাসন কেন্দ্র বাস্তবায়নে পুনরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাগিদ প্রত্র দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে চলমান বিভিন্ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের নাম সঠিকভাবে তালিকাভূক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

[৮] ১১টি ডে-কেয়ার সেন্টার কর্মসূচির অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়