শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবিতে আরো ২০ জনের কোভিড শনাক্ত

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ২০ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এরা সবাই যশোরের বাসিন্দা। মাগুরা ও নড়াইল জেলার বেশ কিছু নমুনা পরীক্ষা করে এদিন সবগুলো নেগেটিভ পাওয়া যায়।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, বুধবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০টি নেগেটিভ ও ২০টি পজেটিভ ফল দেয়। বৃহস্পতিবার সকালে এই ফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৪] এদিন যশোর জেলার মোট ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি পজেটিভ ফল দিয়েছে।

[৫] আর মাগুরার দশটি ও নড়াইলের নয়টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ ফল মেলে।

[৬] স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৫ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ