শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  চীন সংশ্লিষ্ট ১৫০টিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিলো ফেসবুক

জেরিন আহমেদ: [২] বিবিসি জানায়, চীনা নেটওয়ার্ক দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলো ‘ফেইক’ বলে শনাক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। অ্যাকাউন্টগুলো চীনা স্বার্থ রক্ষা করে আসছিল। এর মধ্যে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কিছু পোস্টও করা হয়েছে সেগুলো থেকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চীনা ‘ফেইক’ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।

[৩] বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্মটি জানায়, চীনা নেটওয়ার্কটিতে এক লাখ ৩০ হাজার ফলোয়ার আছে। যদিও তার খুব কমসংখ্যকই যুক্তরাষ্ট্রের।

[৪] ২০১৬ সালে অ্যাকাউন্টগুলো খোলা হয়। ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা স্বার্থে অধিকাংশ পোস্ট দেয়া হয় সেগুলোতে।

[৫] ফেসবুকের গবেষণা বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব অ্যাকাউন্ট ‘ফেইক’ বলে চিহ্নিত করে। সূত্র: বিবিসি, নিউজ ১৮

 

  • সর্বশেষ