শিরোনাম
◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল ◈ রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার ◈ ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে ইউপি উপ-নির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সোহাগ গাজী: [২] দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোয়নপত্র জমা দেন প্রার্থীরা।

[৩] মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ শাহ্, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল শাহ্, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম শাহ্ , স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মানু মাষ্টার ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।

[৪] চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৫] উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুলাই সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়