শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেই নবদম্পতি পাবে ৪ লাখ ৮২ হাজার টাকা!

 

ডেস্ক রিপোর্ট : বিয়ে করলেই নবদম্পতি সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পাবেন! পুরস্কারের মূল্যও কম নয়, বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা। না তবে এদেশে নয়, নবদম্পতিকে বিয়ের জন্য এমন উপহার এবার থেকে দেবে জাপান সরকার। কিন্তু কেন?

আসলে জাপানের সাধারণ মানুষের অনেকেই আজীবন অবিবাহিত থাকেন। কেউ একা থাকেন, কেউ বা থাকেন সঙ্গীর সঙ্গে লিভ–ইন রিলেশনশিপে। এই কারণে অনেকেই সন্তান ধারণ করতে চান না। ফলে আশঙ্কানজক হারে কমে গেছে দেশটির জন্মহার। আর সেটা বাড়ানোর দিকেই এবার নজর দিয়েছে সেদেশের সরকার। এজন্য তারা চালু করেছে ‘Newlyweds and New Life Support Project’ নামে একটি প্রকল্পের। এই প্রকল্পের আওতায় দম্পতিদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি একটি স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

তবে রয়েছে শর্তও। জানা গেছে, আর্থিক সাহায্য পেতে হলে নবদম্পতি দু’জনেরই বয়স হতে হবে ৪০ বছরের কম। সেক্ষেত্রেই তারা জাপানি মুদ্রায় ৬ লাখ ইয়েন (৪ লাখ ৮২ হাজার টাকা) পুরস্কার হিসেবে পাবেন। শুধু তাই নয়, দু’জনের মিলিত আয় হতে হবে ৫.৪ মিলিয়ন ইয়েন। এছাড়া এর আরও একটি ধাপ রয়েছে। নবদম্পতির দু’জনেরই বয়স ৩৫ বছর হলে এবং মিলিত আয় ৪.৮ মিলিয়ন ইয়েন হলে, তারা পুরস্কার পাবে ৩ লাখ ইয়েন।

প্রসঙ্গত, ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, জাপানে অবিবাহিত পুরুষদের ২৯.১ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪ বছর। এছাড়া ওই বয়সের মধ্যে অবিবাহিত মেয়েদের সংখ্যা ১৭.৮ শতাংশ।
সূত্র- বিডিপ্রতিদিন

  • সর্বশেষ