শিরোনাম
◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ◈ বিশ্ববাজারে তেলের দাম ফের চড়া ◈ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাজমহলও মুঘলদের নয়, এটা শিব মন্দির!

ডেস্ক রিপোর্ট : এবার শিরোনামে তাজমহল। ভারতীয় কিছু হিন্দুগুরু দাবি করেছেন তাজমহল আসলে একটি শিব মন্দির। এবার ওড়িশার পুরীতে অবস্থিত গোবর্ধন মঠের শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী বলেছেন তাজমহল আসলে প্রাচীনকালে তেজো মহালয় নামে পরিচিত ছিল।

শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী দাবি করেছেন, তাজমহল আসলে আগে শিব মন্দির ছিল তা তেজোমহালয় নামে বিখ্যাত ছিল। তেজোমহালয়তে ভগবান শিব পূজিত হতেন বলে জানিয়েছেন এ হিন্দু ধর্মগুরু। গোবর্ধন মঠের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী এই বিষয়ে মন্তব্য করেছেন।

শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতীর মন্তব্যের পর তাজমহল নিয়ে আরও একবার চর্চা তুঙ্গে পৌঁছেছে। জয়পুর রাজপরিবারের কাছে তাজমহলের পুরো ইতিহাস রয়েছে বলে দাবি করেছেন শঙ্করাচার্য। উনি আরও বলেছেন, যোগী আদিত্যনাথ এই বিষয়ে নজর দিক এবং ইতিহাসের নামে যে ভুলভাল প্রচার হচ্ছে তার উপর লাগাম লাগানোর ব্যাবস্থা করুন।

প্রসঙ্গত এর আগে বিজেপি সাংসদ সুব্রামানিয়ান স্বামী এই একই দাবি করেছিলেন। সুব্রামানিয়ান স্বামী বলেছিলেন, তাজমহল আসলে হিন্দুদের শিব মন্দির যা বর্বর লুটেরা মুঘলদের দ্বারা অন্য নাম দেওয়া হয়েছে।অধিকার নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়