শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট-ভিসা তৈরী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : ইউরোপসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে বিদেশ গমনইচ্ছুক লোকদের জাল পাসপোর্ট, ভিসা পারমানেন্ট রেসিডেন্স (পিআর) কার্ড, পার্সোনাল পিন কার্ডসহ অন্যান্য কাগজপত্র তৈরি ও সরবরাহকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। আটকরা হলেন- নাঈম আহমেদ (৪১) ও মো. মিরাজ আকন (৪৫)। তাদের কাছ থেকে বিপুল পরিমান জাল পাসপোর্ট, ভিসা, পিআর কার্ড ও এসব ডকুমেন্ট তৈরীতে বিদেশ থেকে সংগ্রহ করা অলিখিত পাসপোর্ট, ভিসা ষ্টীকার কার্ড, হলোগ্রাম, কালি এবং উন্নত প্রিন্টার জব্দ করা হয়েছে।

বুধবার সিআইডির মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি জিসাহনুল হক বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজিরবাগের মধ্য পাড়া ইঞ্জিনিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট। তারা জাল জালিয়াতির মাধ্যমে ভিসা কার্ড, দাপ্তরিক সীল, জাল ভিসা, এয়ার কার্ড প্রস্তুত করে বিদেশ গমণে ইচ্ছুক লোকদের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য। অন্যের পাসপোর্টের পাতা কাটপেষ্ট করে জালিয়াতির মাধ্যমে পূর্ণ পাসপোর্ট তৈরী করতেন। তাদের অন্য সহযোগীরা পলাতক রয়েছে।

সিআইডির কর্মকর্তা বলেন, গ্রেপ্তার দু’জনসহ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ইতালী, গ্রীসসহ বিভিন্ন দেশের বাংলাদেশস্থ দূতাবাসের ইস্যুকৃত পাসপোর্ট তৈরী করে। এতে ওই সকল দেশের ভ্রমনের এরাইভাল ও ডিপারেচার জাল সিল ব্যবহার করে যাত্রীদের জাল পিআর কার্ড সরবরাহ করে। পরে ওই সকল পাসপোর্ট রেফারেন্সে নতুন পাসপোর্ট বানিয়ে তাতে জাল ভিসার ষ্টীকার লাগায় বা জাল ভিসা কার্ড দিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে ঘানা, ইন্দোনেশিয়া হয়ে ইউরোপে নেয়ার চেষ্টা করে। তাদের

প্রতারনায় অনেক নিরীহ লোকজন বিদেশের জেলে মানবেতর জীবন যাপন করছে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এএসপি জিসাহনুল হক ।

  • সর্বশেষ