শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথিলার স্বামীকে নিয়ে জয়ার এমন স্ট্যাটাস, কেবলই শুভেচ্ছা না অন্য কিছু?

ডেস্ক রিপোর্ট : সৃজিতের সাথে জয়ার প্রথম কাজ ‘রাজকাহিনি’ সিনেমা। ২০১৫ সালের ১৬ই অক্টোবর এই চলচ্চিত্রটি মুক্তি পায়। সেখানে জয়ার চরিত্রের নাম ছিলো রুবিনা।

যার আদলে সৃজিত আবার নির্মাণ করেন হিন্দি ভাষায় ‘বেগম জান’ সিনেমা। এরপর এই জুটি আবারও কাজ করে ২০১৮ সালে ‘এক যে ছিলো রাজা’ সিনেমায়। সেখানে জয়ার ছিলেন মৃন্ময়ী দেবী চরিত্রে।

এবার কলকাতার এই জনপ্রিয় পরিচালক ও বাংলাদেশের জামাই সৃজিত মুখার্জির ৪৩তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী জয়া আহসান।

বুধবার নিজের ফেসবুক পেজে এই শুভেচ্ছা জানান জয়া। ওই ফেসবুক পোস্টে জয়া সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে সৃজিতকে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ পরিচালক হিসেবে অ্যখ্যা দেন।

জয়া লেখেন, ‘রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি। শুভ জন্মদিন, সৃজিত’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়