শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিইউ’র অভিযানে এবিটি’র সদস্য আটক

সুজন কৈরী: পাবনার সাঁথিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটককৃতের নাম- মো. আতিক হোসেন ওরফে রতন ওরফে বীর মুজাহিদ (২৪)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, আটক আতিকের কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও ৬টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আতিক ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইন বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। তার বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ