শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় খাদ্য বান্ধব কর্মসূচীর ৪০ বস্তা চাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : [২] নওগাঁয় একটি দোকান ঘরের তালা ভেঙ্গে খাদ্য বান্ধব কর্মসূচীর ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজারের খলিল এর দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। খলিল একজন চাল ব্যবসায়ী এবং তার গ্রামের বাড়ি ইলশাবাড়ি গ্রামে।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে চন্ডিপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিক্রি শুরু হয়। ইউনিয়নের মাদারমোল্লা বাজারের ডিলার রুহুল আমিন খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিক্রি করেন। কিন্তু সুবিধাভোগীরা ১০ টাকা করে চাল উত্তোলন করার পর ব্যবসায়ী খলিল এর নিকট বিক্রি করে দেন। খলিল চালগুলো তার দোকানে রেখে তালাবদ্ধ করে রাখেন।

[৪] মঙ্গলবার বিকেলে গোপন সংবাদে উপজেলা প্রশাসন বিষয়টি জানার পর ঘটনাস্থলে যায়। দোকান মালিক খলিলকে বার বার ফোন দিয়েও কোন সাড়া না মেলায় অবশেষে তালা ভেঙে খাদ্য বান্ধব কর্মসূচীর ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল উদ্ধার করে।

[৫] স্থানীয় ইউপি মেম্বার দুলাল হোসেন বলেন, এখানকার ডিলার রুহুল আমিন। গত সোমবার থেকে তিনি চাল বিক্রি শুরু করেছেন। যারা কার্ডধারী সুবিধাভোগী তারা ডিলারের কাছ থেকে চাল কিনেছে। পরে মুদি দোকানি খলিল সুবিধা ভোগীদের কাছ থেকে চালগুলো কিনে নিয়ে তার দোকানে রাখেন। আমি চাল বেচাকেনার জন্য সবাইকে নিষেধ করেছিলাম। কিন্তু কে শুনে কার কথা।

[৬] সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাওয়া হয়। দোকান মালিককে বার বার ফোন দিয়েও কোন সদুত্তর পাওয়া যায়নি। পরে ইউএনও স্যারকে অবগত করার পর দোকানের তালা ভেঙে চালগুলো উদ্ধার করা হয়। তবে স্থানীয় ডিলার কাছে কাগজপত্র যাচাই করে দেখা চাল উত্তোলন ও বিতরনে কোন ধরনের সমস্যা পাওয়া যায়। চালগুলো কোথায় থেকে আসছে তা ক্ষতিয়ে দেখা হবে। আমরা ভোক্তাকে ব্যবহারের জন্য চাল দিয়েছি। কোথাও বিক্রির জন্য না। আর চাল ক্রয় এবং অবৈধ মজুদ দুটোই অপরাধ।

[৭] নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, দোকান ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর চালগুলো উদ্ধার এবং দোকানঘরটি সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়