শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে মৃত্যু ৫ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৫৭, সুস্থ ২০৭৩

মহসীন কবির : [২] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৯৯তম দিনে ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুর হার ১.৪২ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৫ শতাংশ।

[৩] এখন পর্যন্ত ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৫০০৭ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ শতাংশ) ও নারী এক হাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ শতাংশ)।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.০৫ শতাংশ।

[৫] বয়স বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন। ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুরে একজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়