শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছে চড়ে মন্ত্রীর ভাষণ !

ডেস্ক রিপোর্ট : এর আগে গাছে চড়ে কোনো মন্ত্রী পর্যায়ের মানসিকভাবে সুস্থ ব্যক্তি ভাষণ দিয়েছেন বলে শোনা যায়নি। তবে শ্রীলংকার এক মন্ত্রী নারকেলগাছে চড়ে দেশবাসীকে নারকেল-সংকটের বার্তা দিয়ে আলোচনায় এসেছেন। দেশটির নারকেল, ফিশটেইল পাম, তাল ও রবার চাষ এবং সংশ্লিষ্ট শিল্পপণ্য উৎপাদন ও রপ্তানি বৈচিত্র্যকরণ বিষয়ক প্রতিমন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো গত শুক্রবার এমন কাণ্ড করেছেন।

শ্রীলংকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ আসে নারকেল চাষ থেকে। তবে এবার স্থানীয় শিল্পে চাহিদা এবং দেশজুড়ে নারকেল খাওয়ার ও নারকেলজাত পণ্যের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে দেশটি। সরকারি তথ্যমতে, এ বছর শ্রীলংকায় মোট চাহিদার তুলনায় নারকেলের সরবরাহ পাওয়া যাবে ৭০ কোটি কম। ঠিক এ বার্তা দিতেই এবং নারকেলচাষিদের আরও বেশি নারকেল উৎপাদনে উৎসাহিত করতে প্রতিমন্ত্রী শ্রীলংকার ওয়ারাকাপোলা এলাকায় গাছে চড়েছিলেন।

শ্রীলংকার সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট প্রতিমন্ত্রীর গাছে চড়ার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, শুক্রবার অরুন্দিকা ফার্নান্দোকে নারকেলগাছে চড়তে সহযোগিতা করতে গিয়ে বেশ কসরত করতে হয় কর্মী-সমর্থকদের। তিনি অবশ্য গাছ বেয়ে ওপরে উঠে যাননি। একটি সহায়ক যন্ত্রের মাধ্যমে তিনি নারকেলগাছে চড়েছেন। এর পর একটি নারকেল হাতে উপস্থিত লোকজনের উদ্দেশে ভাষণ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়