শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার -১

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও চোরা সহ বিভিন্ন মামলার পালাতক আসামি রেজা আহমদ অভিকে (২৩) গ্রেফতার করা হয়।

[৩] রোববার (২০ সেপ্টেম্বর) সোনাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত আব্দুল ওহাবের ছেলো রেজা আহমদ অভিকে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র পাইপগান ও একটি ছুড়িসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

[৪] জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান সিকদার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই পরে তাকে আটক করে অস্ত্র আইনে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়