শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪, সুস্থ ২১৭৯

মহসীন কবির : [২] শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৯৬তম দিনে ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩.৩২ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১৬ শতাংশ।

[৩] এখন পর্যন্ত ১৮ লাখ ২০ হাজার ৭৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৯৩৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুর ১.৪২ শতাংশ।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭৯ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩.৫৩ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী ৯ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৪৬ জন (৭৭ দশমিক ৮৭ শতাংশ) ও নারী এক হাজার ৯৩ জন (২২ দশমিক ১৩ শতাংশ)।

[৬] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন। মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন র‌য়ে‌ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়