শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে আশরাফুল, অন্য দেশ হলে আমাকে শ্রীলঙ্কা সিরিজেই বিবেচনা করতো

স্পোর্টস ডেস্ক : একবারের জন্য হলেও আবারো জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু তার এই ফেরার পথটা যে সহজ নয়, তা খুব ভালোই জানা জাতীয় দলের সাবেক অধিনায়কের। তাকে যে লড়তে হচ্ছে অন্য অনেক কিছুর সঙ্গেই!

শ্রীলঙ্কা সিরিজকে টার্গেটে রেখে মানসিক প্রস্তুতি সেরে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু করোনা পথ আটকে দিয়েছে এ দফায়। এরপরও অবশ্য শ্রীলঙ্কা সিরিজে তাকে বিবেচনা করা যেত বলেই মনে করেন আশরাফুল। নেহাত দেশের ‘ক্রিকেট সংস্কৃতির কারণেই’ তা হয়নি বলে মনে করেন লাল-সবুজের ক্রিকেটের প্রথম সুপারস্টার।

নিজের অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে বৃহস্পতিবার ভক্তদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছিলেন আশরাফুল। সেখানেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এক পর্যায়ে আক্ষেপ ঝড়ে আশরাফুলের কণ্ঠে। তিনি বলেন, আমাদের এই কালচারটা হয়নি যে, ৩৬ বছরের কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তা করা। যদিও এটা অন্য দেশ হলে শ্রীলঙ্কা সিরিজেই হয়তো আমাকে চিন্তা করত। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটা সেঞ্চুরি, যেহেতু এই ৬-৭ মাস ক্রিকেট খেলা হয়নি। সবাই তো শূন্য থেকেই শুরু করেছে।

অন্তত অনুশীলন বা প্রাথমিক স্কোয়াডে ডাক না পাওয়ার আক্ষেপটা বেশ বড়ভাবেই ধরা পড়ছিল আশরাফুলের কণ্ঠে। তবে উপেক্ষিত হলেও হাল ছাড়তে রাজি নন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। বলছিলেন, আমাকে হয়তো বা ঘরোয়া ক্রিকেটে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স করেই আসতে হবে। সেটার জন্য আমি তৈরি আছি। সবাই দোয়া করবেন যেন আমি সেই জায়গায় সুযোগ পাই। ওই জায়গায় সুযোগ না পেলে আবার কঠিন।
ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হতে হয়েছিল আশরাফুলকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল আবার ফেরার স্বপ্ন দেখেন শুধু নিজের জন্য তা নয়। মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার তাড়না তার মধ্যে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়