শিরোনাম
◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ ◈ ‘আজ কেন মন উদাসী’ গানের সেই শিক্ষক বিউটি রানী এবার সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক ◈ অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে ওপেনএআই এজেন্টের অনুপ্রবেশ, আরো হামলার শঙ্কা ◈ ইরানের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বার্তা, সংঘাত দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে বাংলাদেশেও

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় বিয়ের প্রলোভনে যুবতী ধর্ষণ, গ্রেফতার ১

মোঃ বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ বছরের এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী শুক্রবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. কামালের (২৭) বিরুদ্ধে মামলা করেন।

[৩] পরে ওই রাতেই পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। এদিকে শনিবার সকালে ধর্ষক কামালকে ডেমরার হাজীনগর এলাকা থেকে গ্রেফতার করে আদলেতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। কামাল ডেমরার সারুলিয়া ক্যানেলপাড় এলাকার কালামের বাড়ীর ভাড়াটিয়া ও বরিশালের বাবুগঞ্জ থানার লাক্ষাদি গ্রামের আব্দুল করিমের ছেলে।

[৪] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শাহাদত হোসেন বলেন,গ্রেফতার কামাল ও যুবতী উভয়ে নারায়ণঞ্জ-সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি কারখানায় কাজ করেন। গত দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে কামাল মেয়েটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর ডেমরায় কামালের বাসায় তারা স্বামী-স্ত্রী বলে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। এদিকে বিয়ের কথা বললে কামাল ওই যুবতীর সঙ্গে নানা তালবাহানা করে বিয়ের কথা অস্বীকার করে। সম্পাদনা জেরিন আহমেদ

  • সর্বশেষ