শিরোনাম
◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার ◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক গানে কত পারিশ্রমিক নেন বলিউডের কণ্ঠশিল্পীরা ?

বিনোদন ডেস্ক: বলিউড সিনেমা গান ছাড়া কল্পনাতিত। আবশ্যিক অনুষঙ্গ এই গানের জনপ্রিয়তার সঙ্গে বলিউড সিনেমা ব্যবসা সফলের বিষয়টি ওৎপ্রতভাবে জড়িত।

যদিও কখনও দেখা গেছে, ছবি ফ্লপ করলেও এর গানগুলো সিনেপ্রেমীদের মুখে মুখে।

এমন পরিস্থিতিতে কখনও দেখা গেছে, অভিনয় শিল্পীদের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছেন সেই সিনেমার কণ্ঠশিল্পী।

সিনেপ্রেমীদের মনে কৌতূহল জাগতেই পারে, একটি গানে কণ্ঠ দিয়ে গড়ে সর্বোচ্চ কত পারিশ্রমিক পেয়েছেন বলিউডের কণ্ঠশিল্পীরা?

জানা গেছে, মাদকাসক্তি নিয়ে দুর্নাম থাকলেও বলিউড র‌্যাপার হানি সিং গড়ে একটি গান বাবদ ১৬ লাখ রুপি নেন তিনি। বলিউডের আরেক র‌্যাপার প্রতি গানে ১১ লাখ রুপি নেন। একাধিকবার বিতর্কে জড়ানো মিকা সিংও কম যান না। তিনি প্লেব্যাকে প্রতি গান বাবদ ১৩ লাখ রুপি নেন।

হালের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আরিজিৎ সিং প্রতি গানে কত নেন? কারণ আরিজিতের গান মানেই সুপারহিট। জানা গেছে, প্রতি গানের জন্য কমপক্ষে ১৩ লাখ রুপি হাঁকান এই তারকা কণ্ঠশিল্পী। হালের আরেক জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী নেহা কাক্কার গানপ্রতি ৮ লাখ রুপি নেন।

বলিউডে বেশ তোলপাড় করেছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। তিনি প্রতি গান বাবদ নিয়েছেন ৯ লাখ রুপি করে। এছাড়া একসময় বলিউড মাতানো শিল্পী সনু নিগাম প্রতি গানের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৯ লাখ রুপি করে।

শিল্পী মোহিত চৌহান নেন ৭ লাখ রুপি। গানপ্রতি ১১ লাখ রুপি করে নেন বলিউডের সুর সম্রাজ্ঞী সুনিধি চৌহান।

তবে এদের সবাইকে ছাপিয়ে গেছেন বাঙালি কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। নানা ভাষায় গান গাওয়ায় পারদর্শী এই শিল্পী প্রতিটি গানের জন্য নেন ১৮ থেকে ২০ লাখ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়