শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালি জায়গা পেলেই যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ করতে হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সমীরণ রায় : [২] ওবায়দুল কাদের বলেন, ভবন নয়, মানসম্মত সড়ক ও সেতু নির্মাণই হবে প্রধান কাজ। করোনাকালে পিছিয়ে পড়া কাজগুলো অধিকতর সক্রিয়তার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কাজে স্বচ্ছতা বজায় রাখা ও অপচয় রোধ করতে হব।

[৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অনেকেই মনে করছেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান থেমে গেছে। একথা মোটেও সত্য নয়। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। হুশিয়ার করে দিয়ে বলছি, দলের ভিতরেও অপকর্ম করলে কেউই রেহাই পাবেন না।

[৪] তিনি বলেন, দলের সহযোগী সংগঠনের যেসব কমিটি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে, সেগুলো এখনই ঘোষণা করা হবে না। যাচাই-বাছাই করে দেখা হবে পরীক্ষিত নেতাকর্মীদের নাম তালিকায় আছে কি না। স্বজন প্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে কি না খতিয়ে দেখা হবে। পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করে তাদের কমিটিতে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। বিতর্কিতদের বাদ দিতে হবে।

[৫] শনিবার ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রæভমেন্ট প্রজেক্ট ডবিøউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

[৬] পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন এলাকায় ২টি গাছের চারা রোপণ করেন ওবায়দুল কাদের

  • সর্বশেষ
  • জনপ্রিয়