শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আসছে আলোচিত বাহুবলি ছবির প্রিক্যুয়েল

বিনোদন ডেস্ক : উপমহাদেশের সর্বকালের অন্যতম শীর্ষ জনপ্রিয় ও ব্লকবাস্টার ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজিতে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কাজ করেছিল অর্ক মিডিয়া ওয়ার্কস। এবার নেটফ্লিক্সের সঙ্গে বাহুবলি’র ভক্তদের জন্য প্রিক্যুয়েল নিয়ে আসছে সংস্থাটি।

২০১৮ সালে ব্লকবাস্টার ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে অরিজিনাল ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। এটি হবে ‘বাহুবলি: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলি: দ্য কনক্লুসন’ (২০১৭) সিনেমা দু’টির প্রিক্যুয়েল। ওয়েবসিরিজটির নাম হবে ‘বাহুবলি: বিফোর দ্য বিগিনিং’।

নতুন সৃজনশীল দৃষ্টিকোণ থেকে সিরিজটি নির্মাণের জন্য কাজ শুরু করেছে নেটফ্লিক্স ও অর্ক মিডিয়া ওয়ার্কস। শুক্রবার এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর অন্যতম ‘বাহুবলি’। এরকম একটি সিনেমাকে নতুন করে জীবন্ত করে তুলতে উপযোগী সবকিছুই বিবেচনা করা হচ্ছে।
বলা হয়েছে, দারুণ সহযোগী সংস্থার সহযোগিতায় আমরা এর গল্প সাজাচ্ছি। আমরা একসঙ্গে নিশ্চিত করতে চাই, যেন এতে সুবিস্তৃত দৃষ্টি, গল্পের গভীরতা ও জটিল চরিত্রগুলোর সঙ্গে ন্যায় করতে পারি।

রাজামৌলির বাহুবলি ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা অর্ক মিডিয়া এবার নেটফ্লিক্সের জন্য আবারও রাজকীয় আয়োজন করছে। এক বিবৃতিতে অর্ক জানায়, দারুণ উত্তেজনাপূর্ণ ও বাহুবলির ভক্তদের জন্য স্মরণীয় কিছু করার জন্য সিনেমাটির সব জাকজমকপূর্ণ আয়োজন আবারও করা হবে।

‘বাহুবলি: বিফোর দ্য বিগিনিং’ প্রথম সিজন নির্মিত হচ্ছে আনন্দ নীলকণ্ঠ রচিত ‘দ্য রাইজ অব শিবগামী’ অবলম্বনে। নির্মাতারা জানিয়েছেন, প্রিক্যুয়েলটিতে দেখা যাবে রানী শিবগামী কীভাবে একজন বিদ্রোহী ও প্রতিহিংসাপরায়ণ মেয়ে থেকে একজন বিচক্ষণ ও অপ্রতিদ্বন্দ্বী রানীতে রূপান্তরিত হলেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়