শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় নারীদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : [২] ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। নিউজ নেটওয়ার্ক এর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারের সম্মেলন কক্ষে শুক্রবার তিন দিনের উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

[৩] কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নজরুল ইসলাম।

[৪] তিন দিনের এই কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের যশোর আঞ্চলিক সমন্বয়ক ও দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল, জেলা সমন্বক এম কামরুজ্জামান, নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ প্রমুখ।

[৫] কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

[৬] প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্ক এর এই প্রশিক্ষন চারটি ব্যাচে সাতক্ষীরায় ১২দিন ব্যাপী চলবে। যা গত ১০ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২১ সেপ্টেম্বরপর্যন্ত।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ