শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারী মাদরাসায় ক্লাস বন্ধ হবে না, জুনায়েদ বাবুনগরী

মোহাম্মদ হোসেন: [২] হাটহাজারী মাদরাসায় জুমার নামাজের পূর্বে বয়ানে করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। বয়ানে তিনি ছাত্রদের উদ্রোশ্যে বলেন অতিতের সব কিছু ভুলে গিয়ে তোমরা মনোযোগ দিয়ে পড়া শুনা করবে।

[৩] শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ক্লাস চলার ঘোষণা দেন এবং যথা সময়ে ক্লাস চলবে বলে জানা। ছাত্রদেরকে ক্লাসে অংশ গ্রহনের জন্য বলেন। তিনি আল্লামা শফী হুজুর চিকিৎসাধীন আছেন এবং সবাই হুজুরের জন্য দোয়া করতে বলেন। গত দুই দিনে ছাত্রদের আন্দোলনের মুখে গত রাতে মুহতামিম পদ ছেড়ে দেন আল্লামা শাহ আহমেদ শফি।

[৪] এর আগে তার ছেলে আনাস মাদানীকেও ছাত্রদের আন্দোলনের মুখে মাদরাসা থেকে বহিস্কার করা হয়। শিক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার মাদরাসা বন্দ ঘোষনা করা হয়। কিন্ত তা প্রত্যাখান করে আন্দোলনকারী ছাত্ররা এবং মাদরাসা কর্তৃপক্ষ।

[৫] এ দিকে সকাল থেকে হাটহাজারী পৌর সদরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে প্রচুর আইন শৃংখলা বাহিনীর সদস্য।জুমার নামাজের আগে থেকে সতর্কতা অবস্থায় ছিল তারা। গত দুই দিনের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করায় প্রশাসনের পক্ষ থেকে অতীতের হেফাজতের কয়েকটি ঘটনার কারনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃংখলার বাহিনী। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ