শিরোনাম
◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যসহ নিহত ৪৯

সিরাজুল ইসলাম: [২] উভয় পক্ষে শান্তি আলোচনা চলার মধ্যেই পূর্বাঞ্চলীয় নানগহর প্রদেশের তিনটি ডিস্ট্রিক্টে বৃহস্পতিবার রাতভর এ সংঘর্ষ হয়। আলজাজিরা

[৩] নানগর প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি বলেন, নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে তালেবানরা বন্দুক নিয়ে হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য, সরকারপন্থি ৮ যোদ্ধা এবং ৩০ তালেবান সদস্য নিহত হন।

[৪] তিনি বলেন, হেসারাক ডিস্ট্রিক্টে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে। খোগওয়ানি ডিস্ট্রিক্টে মারা গেছে সরকারপন্থি ৮ যোদ্ধা। তবে তালেবানরা কোথায় মারা গেছে, তা তিনি বলেননি। হামলার ব্যাপারে তালেবান কোনও মন্তব্য করেনি।

[৫] আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ বলেন, তাদের পক্ষ থেকে হামলা করা হয়নি। দেশের শত্রুরা নিয়মিত হামলা করছে। তারা দেশে রক্তপাত ঘটাচ্ছে।

[৬] বহু বছরের সংঘাত নিরসনে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে চলমান আন্দোলনের মধ্যেই এ হামলা হলো। সোমবার তারা আলোচনা শুরু করেছেন।

[৭] আগামী বছরের মে মাসে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেয়ার জন্য তালেবানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়