শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার সেনাবাহিনীর স্বীকারোক্তি আন্তর্জাতিকীকরণ হলে রোহিঙ্গা সংকট সমাধানে অনেক দেশ তৎপর হবে : ড. ইমতিয়াজ

আব্দুল্লাহ মামুন : [২] এই আন্তর্জাতিক সর্ম্পক বিশ্লেষক আরও বলেন, রোহিঙ্গা নিপীড়নের ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর আনুষ্ঠানিক স্বীকারোক্তি রোহিঙ্গা ইস্যুতে নতুনমাত্রা যোগ হলো। নির্যাতনের শিকার রোহিঙ্গাদের নিয়ে যেসব আলোচনা ও প্রতিবেদন ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, এই প্রথম এর সুফল পাওয়া গেলো।

[৩] এখন দুটি বিষয় স্পষ্ট করতে হবে। [ক] এই গণহত্যায় মিয়ানমারের সৈন্যরা আন্তর্জাতিক আদালতে রাজসাক্ষী হবে কিনা। এই সাক্ষ্য থেকে যদি তারা বিচ্যুত হয়, তাহলে সেটার গ্রহণযোগ্যতা থাকবে না। [খ] এখন যেহেতু দুজন সেনা সদস্যের স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে, আগামীতে হয়তো আরও সৈন্য আইসিসিতে (আন্তর্জাতিক অপরাধ আদালত) জবানবন্দি দিতে রাজি হবেন, যা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কেননা আর্ন্তজাতিক আদালতে যেসব বিচার হচ্ছে, সেখানে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে।

[৪] নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচন। এর ফলে মিয়ানমার সরকার বিভিন্ন ধরনের কলাকৌশল সামনে নিয়ে আসতে চাইবে, সেই সর্ম্পকেও আমাদের সজাগ থাকতে হবে।

[৫] বর্তমান বাস্তবতায় ভারত ও জাপানের বড় আকারে সহযোগিতা পাওয়া গেলে চীনও মিয়নমারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়