শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে লেভানদোভস্কি,নেইমার ও এমবাপে

স্পোর্টস ডেস্ক : [২] উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি, পিএসজির নেইমার ও কিলিয়ান এমবাপে। নেই সময়ের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

[৩] চারটি পজিশনের প্রতিটির জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে উয়েফা। তালিকায় আধিপত্য চাম্পিয়ন বায়ার্নের খেলোয়াড়দের। গত মাসে লিসবনে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের ষষ্ঠ শিরোপা জেতে বায়ার্ন।

[৪] জার্মান দলটির সাত জন খেলোয়াড় আছেন সংক্ষিপ্ত তালিকায়। রানার্সআপ পিএসজির আছেন তিন জন। ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের একজন করে।

[৫] ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫ জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা। কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ নেই।

[৬] গোলরক্ষকদের তালিকায় বায়ার্নের মানুয়েল নয়ারের সঙ্গে আছেন পিএসজির কেইলর নাভাস ও আতলেতিকোর ইয়ান ওবলাক। ডিফেন্ডারদের তালিকায় থাকা দাভিদ আলাবা, আলফোনসো ডেভিস ও জশুয়া কিমিচ-তিনজনই বায়ার্নের। মিডফিল্ডারদের তালিকায় বায়ার্নের টমাস মুলার ও থিয়াগো আলকান্তারার সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে।

[৭] আগামী ১ অক্টোবর সুইজারল্যান্ডের নিওঁতে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম। একই সঙ্গে ঘোষণা করা হবে উয়েফা বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের নাম। এই বছর প্রথমবারের মতো মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডকে পুরস্কৃত করা হবে।

[৮] তালিকা- গোলরক্ষক: কেইলর নাভাস (পিএসজি), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ)।
ডিফেন্ডার: দাভিদ আলাবা (বায়ার্ন মিউনিখ), আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি)।
ফরোয়ার্ড: রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপে (পিএসজি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়