শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ট্রান্সজেন্ডার’ নারী সন্তানের মা হিসেবে স্বীকৃতি পাবেন না, ফ্রান্সের আদালতের রুল

রাশিদুল ইসলাম : [২] ফ্রান্সের আদালতে সন্তানের মা হিসেবে দাবি করে স্বীকৃতি চেয়ে যিনি এই আবেদন করেন তিনি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করার পর তার স্ত্রীর গর্ভে শিশুটি জন্ম নেয়। ডেইলি মেইল

[৩] ফ্রান্সের উচ্চ আদালত বলছে ‘ট্রান্সজেন্ডার’ নারী কখনো অফিসিয়ালি মায়ের স্বীকৃতি পাবেন না। এমনকি দ্বিতীয় মা হিসেবেও নয়।

[৪] আদালতে আবেদনকারী পুরুষ হিসেবে জন্ম নিলেও ২০১১ সালে তাকে ফ্রান্স কর্তৃপক্ষ নারী হিসেবে স্বীকৃতি দেন।

[৫] ২০১৪ সালে তার স্ত্রী শিশুটির জন্ম দেন। কিন্তু আবেদনকারী নারী হিসেবে স্বীকৃতি পেলেও তার দেহ থেকে পুরুষের গোপনাঙ্গ অপসারণ করেননি। এখন আদালতের কাছে তিনি বাবা হিসেবে নয় শিশুটির দ্বিতীয় মা হিসেবে স্বীকৃতি চান। কিন্তু আদালত তার এ আর্জি নাকচ করে দিয়েছে।

[৬] মন্টপিলার শহরের আদালত বলছে আবেদনকারী শিশুটির ‘বায়োলজিক্যাল প্যারেন্ট’ হিসেবে স্বীকৃতি পাবেন। কিন্তু আবেদনকারী বলছে এটি নিয়ে তিনি ফের ইউরোপের মানবাধিকার আদালতে আপিল করবেন। তার আইনজীবী ক্লেলিয়া রিচার্ড বলছেন আদালতের রায় কলঙ্কজনক ও এতে তার মক্কেল মা হবার সুযোগ হারিয়েছেন।

[৭] মানবাধিকারকর্মী ম্যাথিউ স্টকলেট বলেন, ফ্রান্সের আইনে আবেদনকারী নারী হিসেবে স্বীকৃতি পেলেও তিনি একই সঙ্গে শিশুটির বাবা হিসেবেও পরিচিত পাচ্ছেন যদিও তা অস্বচ্ছ থেকে যাচ্ছে।

[৮] গে ও লেসবিয়ান অভিভাবকদের এ্যাসোসিয়েশন এপিজিএল’র বার্টান্ড পেরিয়ার বলছেন আদালতের এ রায় অভিভাবক হিসেবে সমকামিদের সুযোগকে আরো কঠিন করে তুলল।

  • সর্বশেষ