শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপ-কমিটি, জেলা-উপজেলা, মহানগর ও সহযোগী সংগঠনের চূড়ান্ত কমিটি ৭ দিনের মধ্যে জমা দিতে হবে: ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকরা এখনও উপ-কমিটি জমা দেয়নি, তাদেরকে ৭দিনের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শক্রমে কমিটি জমা দিতে হবে।

[৩] তিনি বলেন, সারাদেশের ৮টি বিভাগীয় কমিটি গঠনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যরা দায়িত্বে থাকবেন ও বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা থাকবেন। যেসব জেলা ও মহানগর সম্মেলন হয়নি, তাদের কমিটি গঠন করতে হবে। এরআগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন করতে হবে। তবে দলের উপ-কমিটিগুলোতে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। স্বজনপ্রীতি দেখানো যাবে না।

[৪] ওবায়দুল কাদের বলেন, ৬১টি ইউনিয়ন, ৩ টি জেলা পরিষদ ও ৯টি উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে আগ্রহী, তাদের ২০ সেপ্টেম্বেেরর মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

[৫] তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া ও সীমিত পরিসরে দেশের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনার আয়োজন করুন।

[৬] বুধবার গণভবনে সভাপতিমণ্ডলীর সভা শেষে দলীয় সভাপতির শেখ হাসিনার নির্দেশণা অনুযায়ী তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়