শিরোনাম
◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশে বিনিয়োগ না করার ঘোষণা সালমান মুক্তাদিরের, জানালেন কারণ (ভিডিও) ◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এলসিকৃত ভারতের পেঁয়াজ আসছে আজ

লাইজুল ইসলাম : [২] স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ভারত। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হবে।

[৩] ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষমান পেঁয়াজ বোঝাই ট্রাকের সংখ্যা জানতে চেয়েছে সেই দেশের কাস্টমসের কাছে। বাংলাদেশে ভারতের যেসব সীমান্ত দিয়ে ট্রাকগুলো ঢুকতে সেসব সীমান্তের কাস্টমস হাউসকে পেঁয়াজবহী ট্রাকের হিসেব দিতে বলা হয়েছে।

[৪] জানা গেছে, ভারতের সীমান্তে ১৫শ’ মেট্রেকটন পেঁয়াজ রপ্তানির অপেক্ষায় আছে। তবে এ বিষয়ে কোনো সতত্যা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু কয়েকশো ট্রাক বিভিন্ন সীমান্তে অপেক্ষমান আছে বলে জানিয়েছে বাংলাদেশের পেঁয়াজ আমদানি কারকরা।

[৫] ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানাগেছে, রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের ব্যবসায়ীদের এলসিকৃত পেঁয়াজ বাংলাদেশে পাঠাবে ভারত। তবে এরপর তারা আর পেঁয়াজ রপ্তানি করবে কি না সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি।

[৬] দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

[৭] এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরীয়ার আলম ভারতে সরকারকে পেঁয়াজ রপ্তানির বিষয়টি আরো একবার বিবেচনা করতে অনুরোধ করেছেন।

  • সর্বশেষ