শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কা সিরিজ না হলে করপোরেট লিগ আয়োজনের ভাবনায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক: [২] শ্রীলঙ্কা সিরিজের সম্ভাবনা শেষ। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের বন্ধ দুয়ার খুলতে করপোরেট ক্রিকেট লিগ আয়োজনের কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি'র হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

[৩] এজন্য জাতীয় দলের পুলের ক্রিকেটারদের দুই-তিনটি দলে ভাগ করে, হাই পারফরম্যান্স দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে লিগ আয়োজনের সম্ভাব্যতার বিষয়টি তুলে ধরলেন দুর্জয়।

[৪] সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চত্বরে সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান।

[৫] দুর্জয় বলেন, ‘ঘরোয়া লিগ বলতে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল, বিসিএল এভাবে চিন্তা না করে এখন যেহেতু একটা বায়ো সিকিউরিটির ব্যাপার আছে সেহেতু আমাদের বোর্ডের একটা প্রস্তুতির ব্যাপার আছে।

[৬] বোর্ডের নিয়ন্ত্রণে আছে যেসব সেসব আয়োজন করতে পারি। জাতীয় দলের দুইটা তিনটা দল, হাই পারফরম্যান্স আছে, অনূর্ধ্ব-১৯ দল আছে সবাইকে নিয়ে আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে তাদের একসাথে করে যদি কোনো খেলা আয়োজন করতে পারি।’

[৭] করোনা মহামারিতে দেশের বিপর্যন্ত অর্থনৈতিক পরিস্থিতে ক্লাবগুলোর পক্ষে ঢাকা প্রিমিয়ার লিগ চালানো কঠিন, উল্লেখ করে আপদকালীন সংকট নিরসনে করপোরেট লিগের ওপরেই সবিশেষ গুরুত্বারোপ করেন হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান।

[৮] ‘আপনারাও জানেন ক্লাবগুলোর জন্য এখন কঠিন, আমরা কোয়াবের পক্ষ থেকেও যোগাযোগ করেছি। সেক্ষেত্রে যদি করপোরেট হাউজগুলো এগিয়ে আসে তাহলে সম্ভবত করপোরেট লিগ হতে পারে।’

  • সর্বশেষ