শিরোনাম
◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ ◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত ◈ জুলাই গণ-অভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দীর ৬৯০ জন এখনো অধরা, ১৬৬ জনের নথি নেই, ৩ জঙ্গিও রয়েছে ◈ সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালু হয়েছে আধুনিক অটোফাইন সিস্টেম, ১৪২৭ ক্যামেরায় এআই নজরদারি ◈ ‘নদীটা আর একটু এগোলেই থাকবে না ৩ স্কুল’. বাউফলে আতঙ্কে শত শত শিক্ষার্থী ◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ছে চলচ্চিত্রের প্রদর্শন ক্ষেত্র

ইমরুল শাহেদ : চলচ্চিত্রের উৎপাদনশীলতাকে বেগবান করার লক্ষ্যে সরকারি অনুদানের আওতা বাড়ানো হয়েছে। আগে সাত থেকে আটটি ছবিকে অনুদান দেওয়া হতো। গত অর্থ বছরে অনুদান দেওয়া হয়েছে ১৬টি ছবিকে। এবার শোনা যাচ্ছে অনুদান দেওয়া হবে ২০ থেকে ২২টি ছবিকে। কিন্তু আগে যে ছবিগুলোকে অনুদান দেওয়া হয়েছে সেগুলোর কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে।

এখনও শিল্পীদের চুক্তিবদ্ধ করার কাজ চলছে। তবে একাধিক ছবির কাজ শুরু হয়ে যাবে আগামী মাসেই। প্রশ্ন হচ্ছে, নির্মাতারা যখনই ছবির কাজ শুরু করেন না কেন, সব ছবি ডিসেম্ববরেই শেষ করতে হবে। অনুদান ছাড়াও বেসরকারি পর্যায়ে ছবি নির্মিত হচ্ছে। বছরের শেষ দিকে ছবির সংখ্যা এক উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছাবে বলে অনুমান করা যায়।

এখন সামনে যে প্রশ্নটি এসেছে, সেটা হলো এসব ছবি মুক্তি পাবে কোথায়? ছবি মুক্তির বড় ধরনের ক্ষেত্র তৈরি করার জন্য প্রযোজক পরিবেশক সমিতি নিরলস কাজ করে যাচ্ছে। জানা গেছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় প্রতিটি বিনোদন কেন্দ্র প্রকল্পের সঙ্গে একটি করে সিনেপ্লেক্সও অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ও একশ’ সিনেমা হলের কথা বলেছে। অর্থাৎ প্রদর্শন ক্ষেত্র সম্প্রসারণের জন্য সরকারের একটা সদিচ্ছা রয়েছে। সেটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্টদের।

বিশ্ব জুড়ে কোভিড মহামারীর কারণে অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্রেও নেমে এসেছে স্থবিরতা এবং মহামারী দীর্ঘ স্থায়ী হওয়ার কারণে বিনোদন কেন্দ্রগুলো যেমন বন্ধ রয়েছে, তেমনি বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। এরমধ্যেই শোনা গিয়েছিল রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সিনেপ্লেক্স সরিয়ে নেওয়া হচ্ছে। এখন সেটা সরছে না। ২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের চুক্তি ছিল।

চুক্তির নবায়ন না হলে সেখান থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছিল স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ। গত বুধবার স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, বসুন্ধরা সিটির সঙ্গে চুক্তির নবায়ন হচ্ছে। ফলে বসুন্ধরাতেই স্টার সিনেপ্লেক্সে থাকছে। উৎপাদন এবং প্রদর্শন ক্ষেত্রের মধ্যে সমন্বয় হলে, চলচ্চিত্র আবারও তার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়