শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ. লীগের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ উদ্বোধন মঙ্গলবার

বাশার নূরু : [২] দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে আওয়ামী লীগের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ চালু হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই অ্যাপ উদ্বোধন করা হবে।

[৩] আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সারা দেশের মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে এই অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন দেশের মানুষ। ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপটি’ অনলাইনে উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

[৪] এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, ‘‘মহামারি করোনাভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা প্রদান করতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এরপরই আমরা ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করি। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় যুক্ত করবে। জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।’’

[৫] অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd.-এ। এছাড়া কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়