শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে অজ্ঞাত অজ্ঞান বৃদ্ধের পরিচয় না পাওয়ায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

মো.রাইসুল ইসলাম : [২] সিরাজগঞ্জের কামারখন্দে অজ্ঞাত অজ্ঞান বৃদ্ধের পরিচয় পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ৬০ বছর বয়সী অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক পুরুষ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ৬দিন যাবত হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধকে চিকিৎসা সেবা দেয়ার পরও জ্ঞান ফিরছে না।

[৩] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, ওই বৃদ্ধকে স্টেশন থেকে উদ্ধার করে ৬দিন যাবত হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করার পরও তার জ্ঞান ফিরছে না। পরিচয় না থাকায় অন্যত্র রেফার্ডও করতে পারছি না। বিছানাতেই প্র¯্রাব, পায়খানা করায় হাসপাতালের সম্পূর্ণ পুরুষ ওয়ার্ড দুগন্ধে ভরে ওঠে পরে হাসপাতালের কর্মী দিয়ে পরিস্কার করা হয়। অজ্ঞাত ওই বৃদ্ধকে নিয়ে বিপাকে পড়েছি। সম্পাদনা : ইয়াসিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়