শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে যৌন নির্যাতনে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

জবি প্রতিনিধিঃ [২] যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিককে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

[৩] সোমবার সকাল ১১টায় ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট’ ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধন থেকে ওই অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি করে।

[৪] মানববন্ধনে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী খায়রুল হাসান জাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এইচএম তানভীর, মাহবুবুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান মাহাদী।

[৫] মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যৌন নিপীড়ক হালিম প্রামাণিকের বিচার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রহসন করেছে। তদন্ত কমিটির নামে তিন বছর ধরে এই ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভূমিকায় আমরা আশ্চর্য হয়েছি।

[৬] তারা বলেন, যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে মূল্যবোধ ও নৈতিকতা শিখবে সেখানে আমরা শিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার। পাড়ার মাস্তান আর এসকল শিক্ষকদের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলাম কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষকের শাস্তির বদৌলতে তাকে ডিফেন্ড করছে। আমরা কোনোভাবেই ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাই না। আমরা জানতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন যৌন নিপীড়ক শিক্ষকের পক্ষে অবস্থান নিতে পারে?

[৭] তারা হুশিয়ারি করে বলেন, তদন্ত কমিটির নামে ভিক্টিমকে অযাচিত প্রশ্ন করে আবারও নিপীড়ন করা হয়। অবিলম্বে অভিযুক্ত হালিম প্রামাণিককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। পুনরায় এরকম কোনো ঘটনা ঘটলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ