শিরোনাম
◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি: [২]টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের (১৩ ব্যাচ) ইমরান পাভেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

[৩]সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের উপজেলায়।

[৪] জানা যায়, গত ৭ দিন ধরে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলো সে। পাশাপাশি হার্টের সমস্যাও ছিলো তার। টিউশনি করার জন্য করোনার মধ্যেই ঢাকায় চলে আসে সে।ঢাকায় আসার পরেই সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।

[৫]এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীর মারা যাওয়ার ব্যাপারটি আমি জানতে পারিনি, তবে তার মৃত্যুতে আমরা গভীভাবে শোকাহত। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার পরিবারের কোন ধরণের সাহায্য প্রয়োজন হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়