শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাবির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

নাজমুল হুদা: [২] ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দান তথা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঐতিহাসিক ভাষণকে একাডেমিক সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাধীন বাংলাদেশ অভ্যূদ্বয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্সের অংশ হিসেবে এ ভাষণ পড়ানো হবে।

[৩] রোববার বিশ্ববিদ্যালয়ের ১৬০ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

[৪] উপাচার্য এ বিষয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ও হাইকোর্টের নির্দেশনায় বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করতে বলা হয়। এর আলোকে পাঠ্যসুচিতে অন্তর্ভূক্তির জন্য ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ ‘স্বাধীন বাংলাদেশ অভ্যূদ্বয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্স ডিজাইনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] তিনি আরও বলেন, কোর্সটিতে কি কি অন্তর্ভূক্ত হবে, কত ক্রেডিটের হবে, কিভাবে পড়ানো হবে তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ কোর্সের আউটলেট ডিজাইন করতে একটি কমিটি করে দিয়েছি। তারা কাজ সম্পন্ন করার পর একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ