শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন

মহসীন কবির : [২]  সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।  এই অভিনেতার বড় ছেলে মো. মঈন উদ্দিন মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

[৩] পারিবারিক সূত্র জানায়, মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত রাজধানীর ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

[৪] বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে। মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

[৫] তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এছাড়া প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করেন মহিউদ্দিন বাহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়