শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইচ্ছেটা পূরণ হলো না: ক্যাটরিনা

ডেস্ক রিপোর্ট : কিছুদিন আগেই খবর এলো বলিউডের প্রথম সুপার হিরোইন সিনেমায় কাস্ট করা হয়েছে ক্যাটরিনা কাইফকে। কিছুদিনের মধ্যে শুটিংয়ে যাওয়ার কথা। কিন্তু প্রযোজক এখনই শুটিং করতে নারাজ। ক্যারিয়ারের শুরু থেকে ক্যাটরিনাকে কেন্দ্রীয় চরিত্রে এখনো দেখা যায়নি। এতদিনের ক্যারিয়ারের একদিক থেকে সুপার হিরোইনের মতো চরিত্র দিয়ে কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পাওয়া, অন্যদিকে ২০০ কোটি রূপি বাজেটের সিনেমা এটি।

সব মিলিয়ে তার ক্যারিয়ারে প্রথম কোনো বড় চমক। কিন্তু লকডাউনের মধ্যে সিনেমা ব্যবসার কথা বিবেচনা করে প্রযোজক এখনই কোনো শুটিং শুরু করতে চাচ্ছেন না। যদিও নেটফ্লিক্সের সঙ্গে সিনেমাটির চুক্তি হওয়ার কথা ছিল। তবুও সেখানেও ভরসা করছেন না তিনি।

ক্যাটরিনার ভক্তরাও এই সংবাদে মর্মাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন ক্যাটরিনার এই সংবাদে। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে ক্যাটরিনা এ প্রসঙ্গে বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সিনেমাটি। লকডাউনের বিরতির পর এই সিনেমা নিয়েই প্রস্ততি ছিল। কিন্তু এখনই ইচ্ছেটা পূরণ হচ্ছে না।ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়