শিরোনাম
◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড় ◈ উত্তেজনার মধ্যেই হরমুজ অতিক্রম মার্কিন নৌবহরের, চীনকে ঘিরে নতুন আশঙ্কা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবা সেবন করে ভাইরাল সেই নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকিরকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়।পূর্বপশ্চিম

ফরহাদ কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনার পরই তাকে দল থেকে বহিস্কারের দাবি তোলেন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এ নিয়ে পূর্বপশ্চিমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১৪ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ ফরহাদ ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ফরহাদ হোসেন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা) আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’

এরপর দীর্ঘদিন ব্যবস্থা না নিলে গত ৪ সেপ্টেম্বর ‘ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সেই নেতাকে বহিষ্কার করেনি ছাত্রলীগ’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করে পূর্বপশ্চিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়