শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ মামলা, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ ক্যাবল অপসারণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমান আদালতগুলোর অভিযান চলমান রয়েছে। রোববার ২৩তম দিনে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় ওয়ারী ও দয়াগঞ্জ এলাকায় অবৈধ স্থাপনা-দোকানপাট ও অবৈধ ক্যাবল অপসারণ করা হয়েছে।

[৩] ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ঠাটারী বাজার, জয়কালী মন্দির, ওয়ারী ও বঙ্গভবনের দক্ষিণ পাশের ফুটপাতে উপর অবস্থিত অস্থায়ী টং দোকান ও ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

[৪] মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ১০টি ইলেকট্রিক পোল হতে সকল অবৈধ ক্যাবল অপসারণ ও ফুটপাতের উপর অবস্থিত অবৈধ ২৫টি অবৈধ টং দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেন। এ সময় তিনি সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন, ২০০৯ এর ৭ ধারা মোতাবেক ৩টি মামলা দায়ের ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

[৫] একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ দয়াগঞ্জে ড্রেনের উপর নির্মিত ৬টি অবৈধ স্থায়ী পাকা স্থাপনা উচ্ছেদ এবং ১০টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন, ২০০৯ এর ৭ ধারা মোতাবেক ৬টি মামলা দায়ের ও ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

[৬] এদিকে মশার প্রজননস্থল শনাক্তকরণে রোববার ১৯তম দিনে কর্পোরেশনের ১টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল- ১ এর ১৯ নম্বর ওয়ার্ডের রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ২৮টি স্থাপনা পরিদর্শন করে দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

[৭] অবৈধ স্থাপনা-দোকানপাট উচ্ছেদ, ক্যাবল অপসারণ এবং মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলো সর্বমোট ১১টি মামলা দায়ের ও নগদ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

  • সর্বশেষ