শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকাজুড়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩০

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন রাজ্য ওরেগনের এক জরুরী সেবা কর্মকর্তা জানিয়েছেন, সে রাজ্যে নিখোঁজ কয়েক ডজন ব্যক্তিকে আর জীবিত পাবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত ৩ সপ্তাহ ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন। এবিসি, বিবিসি, সিবিএস

[৩] মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, জলবায়ু পরিবর্তন আমার দৈনন্দিন জীবনের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বাস্তবতা অস্বীকারের জন্য সরাসরি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেন।

[৪] অবশ্য ট্রাম্প বলছেন, এই দাবানলের জন্য সম্পূর্ণভাবে দায়ী বন ব্যবস্থাপনা। এর পেছনে জলবায়ু পরিবর্তনের কোনও হাত নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি আবারও বলেছেন, জলবায়ু পরিবর্তনের গল্প একটি কল্পকাহিনী।

[৫] এখন পর্যন্ত পুড়ে গেছে নিউ জার্সির সমপরিমাণ এলাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনও পূর্ণ শক্তি অর্জন করেনি দাবানল। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি বাড়তে পারে।

[৬] দাবানলসৃষ্ট ছাই এর কারণে এখন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ূর শহর ওরেগানের পোর্টল্যান্ড। এরপরেই আছে সান ফ্রান্সিকো ও সিয়াটল। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়