শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদী ভাঙ্গনরোধে টেকসই বাঁধ নির্মাণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে ১১তম বৈঠক রবিবার ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটি সদস্য জাহিদ ফারুক, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও কমিটি সদস্য এ কে এম এনামুল হক শামীম, মোঃ আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফরিদুল হক খান এবং নুরুন্নবী চৌধুরী অংশগ্রহণ করেন

[৪] বৈঠকে বিগত ১০ম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় ।

[৫] কমিটিতে ডেলটা প্লানের অধীন বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলা মিলে মোট ছয়টি জেলায় ৪৯ টি প্যাকেজের মাধ্যমে ২০৫ কিলোমিটারের অধিক স্থানে নদী খননের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৬] বৈঠকে এছাড়া দেশব্যাপী সাম্প্রতিক বন্যায় নদী ভাঙ্গনরোধ এবং বাপাউবো'র বাঁধ ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত প্রায় ১১৭ কিলোমিটার বাঁধ মেরামতের প্রতিবেদন উপস্থাপন করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কমিটি সুপারিশ করে।

[৭] বৈঠকে নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং মেরামতের কাজ দ্রুত সম্পন্নকরণের সুপারিশ করা হয়।

[৮] বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ