শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য অফিদপ্তরের চাকরিচ্যুত কর্মচারী আবজালকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দুদক

ইসমাঈল ইমু : [২] রোববার দুপুরের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করছে সংস্থার উপ-পরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম। এর আগে আবজালকে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করলে ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

[৩] দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন আবজাল। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত বছরের ২৭ জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

[৪] একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। আর ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

[৫] দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, আবজালের দেশে বিদেশে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সম্প্রতি তাকে সাতক্ষীরায় বদলি করা হলেও দুই মাসের মধ্যেই ঢাকা ফিরে আসে। ১৯৯৮ সালে একই প্রকল্পে স্টেনোগ্রাফার হিসেবে কুমিল্লা মেডিক্যাল কলেজে যোগ দেয় আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানম। ২০০০ সালে স্বেচ্ছায় অবসরে গিয়ে রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান গড়ে ব্যবসা শুরু করেন রুবিনা। মূলত স্বামী-স্ত্রী মিলে স্বাস্থ্য অধিদপ্তরে একচেটিয়া ব্যবসা করার জন্য তারা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ